Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Thursday, December 10, 2015

The Veera Sadhana

As is the competency of the sadhaka (male practitioner) so also that of the sadhika (female practitioner). Only by this is success achieved and not in any other way, even in ten million years - Mahakalasamhita, quoted in Shakti and Shakta, Woodroffe

(This English translation of chapter 13 from the Brihad Nila Tantracovers meditation and the vira sadhana (heroic worship, which includes sexual intercourse) of Mahakali. It also outlines the principles of svecchacharya (the path of acting according to one's will) which is central to the Kaula school of tantra.)

Sri Bhairava said: Now I speak of the supreme mantra of Mahakali, bestowing all poesy. Listen attentively, O Maheshani. She is the primordial one, Prakriti, the beautiful woman, the primordial knower, with kalas, the Fourth, the ultimate mother, the boon giver, the desirable one, the lady of heroes, the giver of success to sadhakas.

She, the primordial one, Mahaprakriti, Kali, the true form of time, whose great mantra of all mantras is the ocean of mantra, she alone gives all success to a sadhaka who wants it. The destroyer of anxiety, giving boons, seated on a corpse, gives all desires, O Devi, and creates all marvels.

In this matter, purification of mind and determination as to defects or enmity in a mantra are unnecessary. In sadhana with this great mantra, there are no restrictions as to time, nor day, lunar mansion or obstacles caused by lunar mansions and so forth. Nor in Mahakali's sadhana is it necessary to consider guru.

Listen, Vararoha, to the all-poesy bestowing mantra. Two Hrims and two Hums, followed by three Krims and Dakshine Kalike, then pronouncing the previous bija mantras in reverse order, putting in front of it Om and Svaha last, is the mantra of twenty three syllables, the ultimately beautiful mantra. Using this king of mantras causes a person to become like Shiva, there is no doubt of it.

Bhairava is the rishi of the mantra, Ushnik is the metre, Mahakali is the Devi and Hrim is the seed. Hum is the Shakti and its application is well known. Vararohe, listen to the meditation. Reciting it gives siddhi, its practice gives the power of attraction, and it causes pashus to become viras.

I worship the greatly beautiful one, with limbs the colour of thunderclouds, who is naked and sits on the corpse of Shiva, who has three eyes and earrings made of the bones of two young handsome boys, who is garlanded with skulls and flowers. In her lower left and upper right hands she holds a man's head and a sword, her other two hands bestowing boons and banishing fear. Her hair is greatly dishevelled. Using this meditation, worship and satisfy the Paramesvari.

Listen, beauteous one, to the Gayatri, which gives all knowledge when recited. Saying Kalikayai and vidmahe, then say shmashanavasinyai dhimahi, and then tanno ghore pracodayat. Devi, after reciting it twenty times, it is the giver of all prosperity. Recite it 20,000 times to achieve success in its preparation. Do homa of a tenth part, oblation of a tenth part of that, and abhiseka of a tenth part of that. Then feed Brahmanas. Do everything necessary within the sadhana, then dismiss Devi and throw the pot into water.

I speak now of the great ritual which bestows both the visible and the invisible. Mantras become successful using this rite, which is to be performed in the first or third watch at night, and are powerless otherwise.

O Mahesvari, do vira sadhana in a house, or elsewhere on earth. Make a small platform strewn with bunches of plantain leaves and place on this a pot smeared with vermilion. In the pot place mango shoots and wine made of khadira blossoms, as well as asvattha and badari leaves. Also place in the pot pearl, gold, silver, coral and crystal and then strive to accomplish vira sadhana.

Draw a matrika cakra, placing the pot on top of it. A mantrin should put it on a cloth, facing the northern direction. After worshipping with various substances, one should offer food, unguent, mutton and the most attractive sorts of food. Then, O Devi, offer curd to the great goddess.

Have there a young and beautiful girl, adorned with various jewels. After combing her hair, give her tambula and draw two Hrims on her breasts, Aim on or near her mouth, and draw two Klims on either side of her yoni. Drawing her towards you by her hair, caress her breasts and then place the linga into her yoni pot.

O pure smiling one. Recite the mantra 1,000 times, O sweet faced one. Dearest, one becomes accomplished by doing the rite for a week. Maheshani, recite the mantra not in the manner written of in books, but in her yoni. This brings mantra siddhi, there is no doubt of it. So, Devi, the secret thing giving all desires has been declared to you. One should not reveal it, one should never reveal it, Maheshani.

O Naganandini, at the risk of your life, never reveal it. It is the giver of all siddhi. I cannot speak of the magnificence of this mantra. Had I ten thousand million mouths and ten thousand million tongues, I could still not speak of it, O Paramesvari.

It is the most secret thing in the three worlds, very hard to obtain, the great pitha Kamarupa, giving the fruit of all desires. Maheshani, reciting in this way gives endless fruit, if, by the power of good fortune one attains this pitha. O Maheshani, after reciting the mantra there, it gives endless fruit. Bhairavi, siddhi resides in that high place (described in) this tantra, without doubt.

Wednesday, May 06, 2015

অন্ধ বিশ্বাস

টিভি খুললেই এখন আমরা দেখতে পাই বিভিন্ন রকমের ধর্মীয় বিজ্ঞাপন। খবরের কাগজে রাশি রাশি তান্ত্রিক দাবী করেন তারা যে কোন ইচ্ছা পাঁচ কিংবা দশ মিনিটে পূরণ করে দেবেন এবং তা গ্যরান্টী সহযোগে। যা স্বয়ং ভগবানও দাবী করেন না। সুলেমানী তন্ত্র থেকে হনুমান যন্ত্র সব কিছু এখন সহজলভ্য এবং অর্থের বিনিময়ে এই সকল ধর্ম ব্যবসায়ীরা আপনার বিধাতার লেখন বদলে দিয়ে আপনার বিধিলিপি নতুন করে লেখে দেবে এই ধারনা আপনি যদি করে থাকেন তাহলে জেনে রাখুন আপনার কষ্টার্জিত ধন আপনি কতকগুলি প্রতারক দের হাতে তুলে দিচ্ছেন মাত্র। মানুষের কিছু আবেগ কে সুড়সুড়ি দিয়ে এরা ফুলে ফেঁপে ঢোল হচ্ছে। ধর্মের উপর মানুষের যে মহান বিশ্বাস সেই বিশ্বাস কে নিয়েই এইসব প্রতারক রা ব্যবসা করে।

শনি রক্ষা কবচ – নীল কালো কাঁচের ছোট বড় কিছু পুঁতি যার দাম বাজারে হয়তো বড় জোর দশ টাকা, আপনাকে শনির প্রকোপের ভয় দেখিয়ে বিক্রি করা হল এক হাজার নয়শো নিরানব্বই টাকায়। মানুষের জীবনে সুখ কিংবা দুঃখের প্রবাহ সব সময় সমান ভাবে বয়ে যায় এমন নয়। ভালো সময় যেমন আসে, খারাপ সময় ঠিক তেমনই আসে তার জন্য শনি কবচ দরকার নেই, যেটা দরকার সেটা হল বিচার-বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ। নিজের দোষ-ত্রুটি গুলিকে স্বীকার করে নিয়ে তার সংশোধন। তাহলে খারাপ সময়টাকে আপনি নিজেই ভালো করে গড়ে তুলতে পারেন। আর ভগবান-ঈশ্বর-আল্লা ইত্যাদিতে যদি বিশ্বাস থাকে তা আপনার অতিরিক্ত পাওনা। যা আপনাকে সৎ, চৈতন্যময় এবং আনন্দিত থাকতে সাহায্য করবে। রক্ত-মুখী নীলা, শনি রক্ষা কবচ পরে আপনার কিছুই হবে না যদি আপনি নিজে থেকে সচেষ্ট না হন। ঐ জিনিস গুলি ধারণ করে আপনার অবস্থার উন্নতি না হলে আপনি আরও বেশী করে ভেঙে পড়বেন। আর সব থেকে খারাপ ব্যাপার যেটা হবে সেটা হল আপনি ঈশ্বরের প্রতি বিশ্বাস হারাবেন, দৈব কে খুব খেলো করে দেখবেন, কতকগুলি ধর্ম ব্যবসায়ীর ভণ্ডামির জন্য আপনি হারাবেন সত্যিকারের ভগবান কে আপনার অন্তর থেকে।

হনুমান চালিশা যদি একটি বলির পাঁঠার গলায় ঝুলিয়ে রাখা হয় তাও আবার কাঁচের মধ্যে লিখে যা হনুমানের মাথা ফুটো করে লেখা আছে তাহলে পাঁঠাটির কি কোন রকম উন্নতি হওয়ার সম্ভাবনা আছে বলে আপনার মনে হয়। আসলে হনুমান চালিশা হল পরম বৈষ্ণব শ্রী হনুমানের গুন গান স্তব। যা পাঠ করে আপনি সেই পরম বৈষ্ণবের নাম-মাহাত্ম্য-লীলা আদি অনুধাবন করতে পারবেন, এবং আপনার আচরণে পরিবর্তন এনে হনুমান চালিশা আপনাকে বীর-সাহসী-সৎ এবং ভক্তিমান হতে সাহায্য করবে, আপনার হৃদয়ে এক অফুরন্ত আনন্দ স্রোতের সৃজন করবে কিন্তু কখন? যখন আপনি তা পাঠ করে হৃদয়ঙ্গম করবেন, নাহলে গলায় ঝুলিয়ে রাখলে তা কতকগুলি বর্ণমালা হয়ে কাঁচের ভেতরে জ্বলজ্বল করবে শুধু। একটা হনুমান চালিশার পুস্তকের দাম বাজারে হয়তো দশ টাকার বেশী নয় আর আপনি সেটাই কায়দা করে কিনছেন তিন হাজার টাকায় এখন হিসাব করে বলুন তো হনুমান চালিশা আপনি পরে যা লাভ করছেন তার থেকে বেশী লাভ তারা হনুমান চালিশা বেচে করছেন।

শ্রী লক্ষ্মী পাদুকা যন্ত্র। মা লক্ষ্মী নাকি তার ঐ টুকু খড়ম খানি আপনার বাড়িতে রাখা আছে জানলেই এসে রয়ে যাবে আপনার বাড়িতে। প্রথমত মা লক্ষ্মী বলতে আপনি যা বোঝেন তা তো আছে ক্যলেণ্ডার আর বাঁধাই ফটো বা মন্দিরে ইট কাঠের মূর্তটিতে সেখানে আপনি কোথায় দেখেছেন যে মা লক্ষ্মী খড়ম পরে বসে আছেন? আর তিনি ধনের দেবী হয়ে আপনার থার্ড ক্লাস তামার উপর সস্তা সিটি গোল্ডের হাপ ইঞ্চি খড়মের লোভে আপনার উপর প্রসন্ন হতে যাবেন! পারেন আপনারা কুবেরের চাবিকাঠি গলায় ঝুলিয়ে রাখেন কুবেরের সিন্দুক কোথায় জানেন না! আপনার প্রচেষ্টা না থাকলে কোন কিছুই আপনি পাবেন না। আপনাকে ইচ্ছা, জ্ঞান, কর্ম সহায় করেই আপনার প্রতিটি কর্ম সফল হবে। পৃথিবীর বস্তু যা ছিল তা থাকবে আপনি এসেছেন, খেলা করবেন, খালি হাতে চলে যাবেন। কিন্তু শিকার হবেন কেন? আপনার যুক্তি বুদ্ধি সাধারণ জ্ঞান এই সব গুলিকে জলাঞ্জলি দিয়ে কেন আপনি ধর্ম ভ্রষ্ট হবেন। অন্ধ বিশ্বাসের বলি হয়ে আপনার কষ্টার্জিত পুরুষার্থ কে প্রতারকদের হাতে তুলে দেবেন কেন?

আপনি বলতে পারেন তাহলে ঐ সব প্রতিষ্ঠিত অভিনেতারা যে বলেন তারা ঐ সব জিনিস পরেই আজ এত বড় হয়েছেন তারা কি সবাই মিথ্যা বলে! না তারা মিথ্যা বলেন না তারা অভিনয় করেন। বিনিময়ে মোটা টাকা পান। আর বাকী যারা বলেন তারা সকলেই ওই লোক ঠকানো ব্যবসার সাথে জড়িত। আপনার মনে ওই সব জিনিসের প্রতি বিশ্বাস এনে দিতে পারলে আখেরে লাভ তাদের।

জানি আপনি বুদ্ধিমান। অন্তত নিজের বৌ-ছেলের কাছে তাই সেজে থাকেন। তাহলে এই সব পরা ছাড়ুন নিজের ইচ্ছা-জ্ঞান-কর্ম কে সুনিয়ন্ত্রিত করুন দেখবেন স্বয়ং ভগবান আপনার জন্য সৌভাগ্য বয়ে নিয়ে এসেছে।

সকলের ভালো হোক, সকলেই সুখে থাকুক, ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস থাকুক, নশ্বর কোন বস্তুতে নয়।

-ঐরাবত

Saturday, February 07, 2015

তুমি কে?

তুমি কে? এই প্রশ্নের উত্তর আমাদের অনেকের জানা নেই। তাই আমরা সহজেই উত্তর দিই আমি অমুক শর্মা বা তমুক সেখ। এইগুলি এক একটা নাম। এই নাম গুলির একটা অর্থ হয়। কিন্তু সেই নামের অর্থের সাথে আমার চরিত্রগত মিল থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। যাকে বলা যায় কানা ছেলের নাম পদ্মলোচন। তাহলে নাম আমার যথার্থ স্বরূপ নয়। তাহলে আমার যথার্থ স্বরূপ কি? দেহ তো একটা চেয়ারের মত। যার মধ্যে বসে আমার চেতনা আমার জীবন পরিচালিত করে। আমার চেতনাই কি তাহলে আমি? অনেকটা সেই রকম হলেও চেতনাই আমি নয়। কারণ যখন আমি ঘুমিয়ে থাকি তখন আমার সাথে আমার চেতনাও ঘুমিয়ে থাকে। তাই বলে কি আমি তখন নেই! আছি নাহলে প্রত্যূষে শয্যা ত্যাগ করেই আবার জীবন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি কিভাবে? আমার হৃদয়ের স্পন্দন, আমার রক্তের চলাচল, আমার হরমোন গ্রন্থি গুলির ক্ষরণ, আমার দেহকোষ গুলির বৃদ্ধি ইত্যাদি আমার চেতনার অগোচরেই হয়ে থাকে। তাহলে বোঝা যায় চেতনাকেও পরিচালিত করে এমন একজন যে আমার দেহের মধ্যেই অবস্থিত হয়ে আমার সর্বস্ব কিছুকে পরিচালিত করে – কিন্তু সে থাকে সাধারণ ভাবে আমার ধরা ছোঁয়ার বাইরে। সেই হল আসল আমি। তাকেই ধর্ম শাস্ত্রে বলা হয়েছে আত্মা। আত্মা অবিনাশী, মহা শক্তিধর, নিষ্কলুষ এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে একই যোগসূত্রে গ্রথিত। আত্মা কোনও খণ্ড চেতনা নয়। আত্মা বিশ্ব চেতনা। এই সমগ্র বিশ্বে তুমি-আমি-সে ইত্যাদির মত আত্মা কোন খণ্ডিত অংশ নয়। সে সদা পূর্ণ এবং পূর্ণ হতে পূর্ণ বিয়োগেও সে সদা পূর্ণ থাকে। বিয়োগ বলতে এখানে আমি বাদ বোঝাতে চাইছি না। বিয়োগ বলতে বিযুক্ত বা যা যুক্ত নয় তাই বোঝাতে চাইছি। উদাহরণ স্বরূপ ধরা যেতে পারে সমুদ্রের ধারে গিয়ে তুমি সমুদ্র থেকে এক ঘটী জল নিলে দেখতে পাবে ঘটির জলে আর ঢেউ উঠছে না। কিন্তু তোমার সামনের আদিগন্ত বিস্তৃত সমুদ্র রাশির সাথে তোমার ঘটির জলের মধ্যে কোন পার্থক্য নেই। আবার তোমার ঘটির জল সমুদ্রে নিক্ষেপ করে দিলে দেখবে সেই জলে আর কোণ প্রভেদ নেই এবং পুনরায় সেই সমুদায় জল তরঙ্গায়িত। এখানে আমি যে ভূমিকাটি গ্রহণ করেছি তা হল বিযুক্ত। এই রকমই আমি সেই মহা চেতনা থেকে নিজেকে বিযুক্ত করে রাখি। তার ফলে আমার প্রকৃত স্বরূপ আমার কাছে অজানা। তাই আমি জানি না আমি কে? তাই চুপ করে যাই যখন কেউ জিজ্ঞেস করে তুমি কে?

Friday, November 28, 2014

কিছু কথা

আমাদের মনে তন্ত্র সম্বন্ধে অনেক সংস্কার জমা হয়ে আছে যা আমাদের দৃষ্টি ভঙ্গী কে স্বচ্ছ হতে দেয় না। আর আমরা তন্ত্র সম্বন্ধে কিছু মন গড়া কাল্পনিক চিন্তা ভাবনা কে এমন ভাবে বিশ্বাস করতে শুরু করি যে তা আমাদের কাছে সত্য বলে প্রতিভাত হতে থাকে। এক জন তান্ত্রিকের সর্ব প্রথম কর্তব্য হল নিজের দৃষ্টি ভঙ্গী কে স্বচ্ছ করা, মনকে সব রকম সংস্কার থেকে মুক্ত করা।

কারণ তন্ত্র কোন আর্য সভ্যতার দান নয়। গুহা মানব যখন আগুনের ব্যবহার শুরু করে সভ্যতার প্রথম সোপানে তার পা রেখেছিল তন্ত্র বিদ্যা তখন থেকেই তার সাথে পা ফেলা শুরু করেছিল। আমাদের বহু প্রাচীন জ্ঞান-ধারনা এবং বিশ্বাস এই তন্ত্রের মাধ্যমেই সুরক্ষিত রয়ে গিয়েছিল বলেই আর্য সভ্যতা একটা বিশেষ আঙ্গিক পেয়ে প্রগতির চরম উৎকর্ষ সাধনের মাধ্যমে আজ এত জনপ্রিয়। অনেকের মনে ধারনা আছে তন্ত্র বেদ থেকে বিশেষ করে অথর্ব বেদ থেকে নিষ্কাশিত হয়ে এসেছে। আমি এই মতে বিশ্বাসী নই কারণ তন্ত্র বেদের থেকে সম্পূর্ণ একটি অন্য ধারা, আর্য সমাজের জীবন চর্যার সাথে তন্ত্রের রীতি নীতি ইত্যাদির কিছু মিল পাওয়া যায় না। বরঞ্চ এটা বলা যায় যে তন্ত্রের সাথে মিশে গিয়ে বৈদিক সভ্যতা তার নিজস্ব পথ থেকে সরে এসে এমন একটা রূপ গ্রহণ করে যা জম্বু দ্বীপের মানুষদের কাছে গ্রহণ যোগ্য হয়।

তন্ত্রের মুল উদ্দেশ্য মানুষের হিত সাধন এবং কেবল মাত্র হিত সাধন। মানবতার যে দিকটি তন্ত্র সকল সময়ে খেয়াল রেখে চলে তা হল সাম্যবাদ। তন্ত্রে প্রত্যেকের সমানাধিকার আছে। কারণ তন্ত্র শিক্ষার কেবল মাত্র একটি মাত্র যোগ্যতা প্রয়োজন হয় তা হল মানব দেহ। মানব আকৃতি এই জন্যই দেবতা, পিশাচ(?) নাগ, গন্ধর্ব, দৈত্য, বানর ইত্যাদি বৈদিক যুগের যে সমস্ত মানব জাতি পরিলক্ষিত হত সকল জাতির মধ্যে তন্ত্র সাধনা লক্ষ্য করা যেতো। তন্ত্রের একমাত্র আরাধ্য দেবতা হলেন পশুপতি শিব। এই জন্যই আমরা আর্য সভ্যতা ভারত ভূমিতে প্রবেশ করবার বহু আগে থেকেই সিন্ধু সভ্যতা ইত্যাদিতে তার প্রত্যক্ষ প্রমাণ স্বরূপ মূর্তি ইত্যাদি পেয়েছি। তাকে মহেশ্বর এই জন্যই বলা হয়ে থাকে যে ঈশ্বরের ধারনা গঠন করার আগে থেকেই তার অর্চনা সমগ্র বিশ্ব বাসী সেই অনাদি কাল থেকে করে আসছে।

কালপুরুষ নামে যে নক্ষত্র মণ্ডলী আকাশের মাঝে ধনুর্বাণ হাতে শিকারই রূপ গ্রহণ করে আছে সেই হল তার আদি রূপ। সেই অরূপ যখন প্রথম রূপ পরি গ্রহণ করেন তখন তিনি ওই কাল পুরুষ রূপেই প্রথম প্রকাশিত হন, এবং তার পায়ের কাছে যে কুকুর বসে আছে লুব্ধক নামে তিনিই ধর্ম। আমরা তাই আমাদের বৈদিক গ্রন্থ গুলিতে দেখতে পাই ধর্ম দেবতা কে কুকুরের রূপ পরিগ্রহ করতে।

যখন আমরা কোণ জাতি গঠন করিনি তার আগে থেকেই তন্ত্র আমাদের সাথে থাকার জন্যই তন্ত্রে কোন জাতের বিচার নেই এবং জ্ঞান মূলক এই ধর্মে কোন জাতি বিচার প্রয়োজন হয় না। যেটুকু প্রয়োজন হয় তা মানব শরীরের বিচিত্রতার জন্য। এই জন্যই তন্ত্রে জাতি বিচার নেই আছে প্রকৃতি বিচার। জ্ঞান হীন প্রত্যেক মানব দেহই হল পশু দেহ আর এই দেহের কর্তা পশুপতি।

আর আমাদের মন, প্রবৃত্তি সব কিছুই হল একটি পক্রিয়া, যার গতি মানতা এবং কারণ সম্বন্ধ তাকে বিভিন্ন ভাবে ব্যখাত করে থাকে। তন্ত্র কে বুঝতে হলে অনুভব প্রয়োজন। আর সঠিক অনুভবের জন্য মন কে পরিষ্কার রাখা আরও বেশী প্রয়োজন। চিমটাতে করে অঙ্গার তুললে যেমন আমরা তার তাপ অনুভব করতে পারি না , সংস্কার মুক্ত মন ছাড়া তেমনি তন্ত্র কে কোন দিন অনুভব করা যাবে না।

কারণ আমরা ছোট বেলা থেকেই অনেক কথা শুনে শুনেই বিশ্বাস করে নিয়ে থাকি, সেই কথা গুলিকে ত্যাগ না করলে মিথ্যার অতল সাগরে থেকে কিভাবে আমরা এই সর্ব জন গ্রাহ্য লোক মঙ্গলকারী স্বয়ং শিব হতে আগত এই মহা জ্ঞান গঙ্গা তে স্নান করতে পারবো। তবে হ্রদয়ে যদি চেষ্টা থাকে তাহলে সমগ্র শরীর সেই রাস্তা খুঁজে পাওয়ার জন্য উৎসুক হয়ে থাকে। সামান্য তম চেষ্টা তেই তখন সাফল্য এসে যায়। এর জন্য চোখ বুজে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার প্রয়োজন অনেক সময় পড়ে না। মানুষ চাঁদে যাওয়ার কথা ভেবেছিল বলেই আজকে সে চাঁদে চাষবাস করার কথাও ভাবছে। আমাদের সেই চেষ্টা টুকু করতেই হবে। না হলে মূর্তি আর উপাসনা ঘরে পৃথিবী ভর্তি হয়ে গেলেও ধর্মের এক পা হাঁটাও হবে না। তন্ত্র ই এক মাত্র এমন ধর্ম যার জন্য মানুষের কোন মূর্তি বা উপাসনার প্রয়োজন নেই, প্রকৃতির বিস্তৃত চারণ ভূমিই তান্ত্রিকের মন্দির, প্রকৃতির একটি অণু ই তার চিন্ময় মূর্তি।

Saturday, August 09, 2014

ভক্তি কি?

lord_shivas_family

বিজ্ঞান হচ্ছে পরমতত্ত্ব। বিজ্ঞান হল সেই জ্ঞান যে জ্ঞানের উদয় হলে ‘আমি ব্রহ্ম’ এরূপ বিশ্বাসে মন দৃঢ় হয়। ব্রহ্ম ছাড়া আর অন্য কোন বস্তুর কথা মনেও আসে না এবং সেই বিজ্ঞানী মানুষের বুদ্ধি সর্বতোভাবে শুদ্ধ হয়ে যায়। কিন্তু সেই বিজ্ঞান দুর্লভ। জগতে সেই শুদ্ধ জ্ঞানের সাথে পরিচিত হওয়ার সুযোগ কম। সেই বিজ্ঞান এবং বিজ্ঞানী যা এবং যেমন তা সর্বদাই শিব স্বরূপ সাক্ষাত পরাৎপর ব্রহ্ম।

কিন্তু সেই বিজ্ঞান লাভের পথ হল বিশুদ্ধ শিব ভক্তি। এই ভক্তিই হল ওই বিজ্ঞানের মাতৃ স্বরূপ যা ভোগ ও মোক্ষ রূপ ফল প্রদানকারী। আর বাবা মহাদেবের কৃপাতেই মানুষ সেই ভক্তি লাভ করতে পারে। ভক্তি ও জ্ঞানে কোন কোনও পার্থক্য নেই। ভক্ত ও জ্ঞানী উভয়েই সর্বদা সুখদায়ক হয়ে থাকেন। যিনি ভক্তির বিরোধী তাঁর জ্ঞান লাভ হয় না।

“ভক্তৌ জ্ঞানে ন ভেদো হি তৎকর্তুঃ সর্বদা সুখম্‌ ।

বিজ্ঞানং ন ভবত্যেব সতি ভক্তি বিরোধিনঃ ।।

ভক্তাধীনঃ সদাহং বৈ তৎ প্রভাবাদ্‌ গৃহেষ্বপি।

নীচানং জাতিহীনানাং যামি দেবি ন সংশয়ঃ ।।”(শিবপুরাণ রুদ্রসংহিতা)

মহাদেব মহেশ্বর সর্বদা ভক্তের অধীন থাকেন এবং ভক্তির প্রভাবে জাতি হীন নীচ মানুষদের গৃহেও তিনি অবস্থান করেন। গুণ ভেদে ভক্তি দুই রকম – সগুণা এবং নির্গুণা। যে ভক্তি শাস্ত্রবিধি দ্বারা প্রেরিত বা বৈধী অথবা হৃদয়ের সহজ অনুরাগ দ্বারা প্রেরিত বা স্বাভাবিক সেই ভক্তিই উচ্চকোটির ভক্তি। এছাড়া যে কামনামূলক ভক্তি হয়ে থাকে তা নিম্নকোটির ভক্তি। সগুণ এবং নির্গুণ ভক্তি আবার নৈষ্ঠিকী ও অনৈষ্ঠকী ভেদে দুই ভাগে বিভক্ত। নৈষ্ঠিকী ভক্তি ছয় প্রকারের এবং অনৈষ্ঠকী ভক্তি একই প্রকারের হয়। প্রকৃত বিদ্বান ব্যক্তি বিহিতা এবং অবিহিতা ভেদে নানা প্রকারের বলে মনে করে থাকেন। সগুণা এবং নির্গুণা উভয় ভক্তির নয়টি অঙ্গ।

“শ্রবণং কীর্তনং চৈব স্মরণং সেবনং তথা।

দাস্য তথার্চনং দেবি বন্দনং মম সর্বদা।।

সখ্যমাত্মার্পণং চেতি নবাঙ্গানি বিদুর্বুধাঃ।”- শিবপুরাণ রুদ্রসংহিতা

শ্রবণ, কীর্তন, স্মরণ, সেবন, দাস্য, অর্চন, সর্বদা শিব বন্দনা, সখ্য এবং আত্মসমর্পণ। এছাড়াও ভক্তির বিভিন্ন উপাঙ্গও রয়েছে।

যে ব্যক্তি স্থির হয়ে সমগ্র মনকে শিবকেন্দ্রিক করে আসনে উপবেশন করে শরীর ও মনের দ্বারা শিবকথা শিব কীর্তনে শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করে প্রসণ্ণতাপূর্বক সেই অমৃত সমান কথা-কীর্তন রস পান করেন তার সেই সাধনাকে বলা হয়ে থাকে শ্রবণ।

যিনি তার হৃদাকাশে মহাদেব মহেশ্বরের দিব্য জন্ম-কর্ম-লীলা চিন্তা করে প্রেমভরে তা উদাত্তকণ্ঠে গীত করেন তার এই ভজন সাধনকে বলা হয় কীর্তন।

নিত্য মহাদেব পরমপুরুষ তৎপুরুষ মহেশ্বরকে সর্বদা ও সর্বত্র ব্যাপক (সকল বস্তুর মধ্যেই তিনি বিদ্যমান) জেনে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডে সব সময়ে নির্ভয়ে থাকেন তার সেই ভক্তিকে বলা হয়ে থাকে স্মরণ।

অরুণোদয় থেকে শুরু করে সব সময়ে প্রভুর কৃপাকে বা তার অনুকূলতাকে মনে রেখে মন-বুদ্ধি-চিত্ত-হৃদয় এবং ইন্দ্রিয়াদির দ্বারা নিরন্তর মহেশ্বরের সেবা করা হয় তাকেই সেবন নামক ভক্তি বলা হয়।

নিজেকে প্রভুর সেবক মনে করে অন্তর থেকে সর্বদা প্রভূ ভোলানাথের প্রিয় সম্পাদন করাকে দাস্য বলা হয়।

নিজ ক্ষমতা অনুযায়ী শাস্ত্রীয় বিধি দ্বারা পরমাত্মারূপী আমাকে সর্বদা পাদ্য-অর্ঘ্য ইত্যাদি ষোড়শোপচারে বা পুষ্প-গন্ধ ইত্যাদি পঞ্চোপচারে পূজন করাকেই অর্চন বলা হয়ে থাকে।

অন্তরে ধ্যান ও বাক্য দ্বারা স্তোত্র বন্দনামূলক মন্ত্রাদির পাঠ করতে করতে শরীরের আট অঙ্গে ভূমি স্পর্শ করে ইষ্টদেবকে নমস্কার করাকে বলা হয় বন্দন।

প্রাণেশ্বর মহাদেব মহেশ্বর মঙ্গল-অমঙ্গল যা কিছুই সংঘটিত করেন না কেন তা ভক্তের মঙ্গল সাধনের জন্য অন্তরের এই রকম দৃঢ় ভক্তিকে বলা হয়ে থাকে সখ্য।

দেহ ইত্যাদি যা কিছু বস্তু নিজের বলে মনে করা হয়, সেই সমস্ত কিছু ভগবানের প্রসন্নতার জন্য তাকে সর্ব সমর্পণ করে নিজের জন্য কিছুই না রাখাকে এমনকি শরীর নির্বাহের চিন্তা রহিত হওয়াকে বলে আত্মসমর্পণ।

শিবশক্তির এই হল নয়টি অঙ্গ। এই গুলি ভোগ ও মোক্ষ প্রদানকারী। এর দ্বারা জ্ঞান প্রকাশিত হয় এবং ভক্ত বিজ্ঞানী হয়ে ওঠে।

Sunday, August 03, 2014

প্রথমতঃ

তন্ত্রকে বুঝিতে হইলে প্রথমে বুঝিতে হয় তন্ত্রের জনক কে। তন্ত্রের জনক হইলেন দেবাদিদেব মহাদেব। তার শ্রী মুখ হইতেই তন্ত্র আগত হইয়াছে। তাই তন্ত্রকে আগম বলা হইয়া থাকে। মহাদেব বলিতে আমরা কি বুঝি? কোন দেবতা বিশেষ, কোন পরম পুরুষ বিশেষ অথবা চিত্রে বর্নিত সুন্দর মুখশোভা যুক্ত প্রেমময় ঠাকুর ইত্যাদি ইত্যাদি। ইহা কি সত্য?

ইহা সত্য নহে। যেহেতু আমাদের বিশ্বাসের দ্বারা প্রভাবিত হইয়াই আমরা জগৎ কে আপন আপন রুচি অনুযায়ী অনুভব করিয়ে থাকি ইহাও ওই এক প্রকার অনুভূতি বিশেষ। তিনি প্রথমত নিরাকার। যাহার কোন আকার নাই প্রকার নাই। তাহলে তাহাকে জানিব কি প্রকারে চিনিব কি প্রকারে? ইহার একমাত্র পথ হইল সমর্পন। নিজের কিছুমাত্র অবশিষ্ট না রাখিয়া আপনাকে তাহার শ্রী চরণে নিবেদন করিয়া দিলে তাহার কৃপা বর্ষিত হইয়া থাকে। এবং তাহার কৃপা ব্যাতীত তাহকে অনুভূতিগ্রাহ্য করা কদাপি সম্ভব পর নহে।

দ্বিতীয়ত তিনি নির্গুন। আমরা বস্তু বা ব্যক্তি সতন্ত্রতা তাহার গুন অথবা ধর্ম অনুযায়ী নিরুপন করিয়া থাকি। কিন্তু তিনি নির্গুন হইবার ফলে তাহাকে আমরা চিনিব কি ভাবে? জানিব কি ভাবে তিনি বস্তু না ব্যাক্তি? ইহার জন্য প্রয়োজন বীজ। তিনি অব্যক্ত হইয়াও ব্যক্ত হইয়াছেন। সেই বীজ মন্ত্র জপের মাধ্যমে তাহাকে আমরা বুঝিতে পারিব। চিনিয়া লইতে পারিব তাহার স্বরূপ। কারন বীজ গুলি আসিয়াছে জ্যমিতিক চিত্র হইতে। ক্ষর বিশ্ব ভুবনে অক্ষর স্বরূপ তিনি বীজের মাধ্যমে প্রকাশিত। সুতা বাহিয়া যেমন ঘুড়ির কাছে যাওয়া যায় এবং সেইখান হিইতে আকাশ সম্বন্ধেও একটা সম্যক ধারণা করা সম্ভবপর হয়ে ওঠে সেই রকম বীজ মন্ত্র জপের মাধ্যমে তাহার আভাস মাত্র বুঝিতে পারা যায়।

বীজ মন্ত্র পাইব কোথা? ইহার একমাত্র উপায় সদগুরু। এইখানেই থামিয়া যাইতে হয়। বর্তমান কালে গুরু পদ বাচ্য ব্যাক্তির বহু সন্ধান পাওয়া যায় কিন্তু যথার্থ গুরু পাইবার সম্ভাবনা অতি ক্ষীন। সুতারং উপায়? মহাদেব বলিতে আপনি যাহা বুঝেন তাহার চরন তলে সমস্ত কিছু সমর্পন করিয়া তাহার কৃপা প্রার্থনা ছাড়া অন্য পথ নাই বলিলেই বলিতে পারেন। তাহার কৃপায় যদি আপনার সদ গুরু লাভ হইয়া থাকে। তিনি যদি কৃপা পরবশ হইয়া আপনাকে বীজমন্ত্র প্রদান করিয়া থাকে। জীবন এবং জগত সম্বন্ধে যথার্থ জ্ঞান দানের উদ্দেশ্যে যদি আপনাকে দিব্যচক্ষু দান করিয়া থাকেন তবেই আপনি তাহাকে জানিতে চিনিতে না পারিলেও কিছুটা বুঝিতে পারিবেন। তাহার পরে তো আসে তন্ত্র সাধনার কথা, তন্ত্র অভ্যাসের কথা। আর যদি পড়িয়া বুঝিয়া লহিতে পারেন তাহলে তো আপনি স্বংয় সেই মহাদেব। আর লোক ঠকাইবার জন্য ভেষজ বা দ্রব্য ব্যাবহার তো বিজ্ঞান বলিয়াই গন্য হইতে পারে। যেই বিজ্ঞান ব্যাবহার করিয়া আপনি মোবাইল তৈরী করিয়াছেন। ইহা তন্ত্র নহে তন্ত্রের আচার মাত্র। তন্ত্র এই সব হইতে বহু উর্ধে অবস্থিত। যেই খানে পৌঁছে যাইতে পারিলে আর পতন নাই, ভোগ নাই, যোগ নাই, উহাই মহা নির্বান। আর নির্বানের জন্য এক জন্মই যথেষ্ট।

মৃত্যুর পর কি আছে তাহা কে আর দেখিয়া আসিয়া বলিয়াছে। নব কলেবর সর্বদা নব কলেবর হিসাবেই বিবেচিত হইয়া থাকে তাহা নহে কি?

Wednesday, December 25, 2013

Circulation



শবাসন




শবাসন যোগশাস্ত্রে বর্ণিত আসন বিশেষ।  শবের (মৃতদেহ) ভঙ্গিমায় এই  আসন করা হয় শবলেএর এরূপ নামকরণ করা হয়েছে।
পদ্ধতি
১. দুই হাত শরীরের দুই পাশে মেলে রেখে সটান চিৎ হয়ে শুয়ে পড়ুন। এই সময় হাতের তালু থাকবে উপরের দিকে এবং একটু বাইরের দিকে হেলানো থাকবে।
২. পা দুটোর মাঝে কিছুটা ফাঁক রাখুন। এই সময় পায়ের পাতা বাইরের দিকে একটু হেলে থাকবে।
৩. সমস্ত শরীরকে শয়ন তলের উপর ছেড়ে দিন। 
৪. খুব ধীরে ধীরে শ্বাস-প্রশ্বাস চালাতে থাকুন। এবার মনকে সমস্ত চিন্তামূক্ত করুন এবং শরীরকে শিথিল করে দিন। তাতে প্রথমে শরীরটাকে ভার মনে হবে। পরে শরীরের উপস্থিতিকে ভুলে যাবার চেষ্টা করতে হবে। ফলে একসময় পুরো শরীরকে হাল্কা মনে হবে। মূলত এই  
আসনটি সহজ। কারণ এর দৈহিক  ভঙ্গিমা অত্যন্ত সহজ। আবার এটি সবচেয়ে কঠিনও বটে। কারণমনকে সংযত করেশরীরকে অগ্রাহ্য করেচিন্তাশূন্য অবস্থায় অবস্থান করাটা অতটা সহজ ব্যাপার নয়।
মূলত এই  আসনটি করা হয়অন্য আসনের শেষে বিশ্রাম করার জন্য। এক্ষেত্রে একটি  আসন যতক্ষণ করবেনঠিক ততক্ষণই শবাসন থাকবেন। অন্য 
আসন ছাড়াও শারীরীক ও মানসিক বিশ্রামের জন্য শুধু শবাসন করতে পারেন।  
উপকারিতা
১. উচ্চ-রক্তচাপের রোগীরা এই  আসনটি থেকে বিশেষ উপকৃত হবেন।
২. দীর্ঘক্ষণ শারীরীক বা মানসিক পরিশ্রমের পর শরীর অত্যন্ত ক্লান্ত হয়ে পড়লেএই  আসন দ্বারা শারীরীক ও মানসিক শক্তি পুনরুদ্ধার  সম্ভব হয়।
৩. স্নায়বিক দুর্বলতাঅনিদ্রাঅবসাদ থেকে মুক্ত হওয়ার জন্য এই  আসন অত্যন্ত  ফলপ্রসু ফলাফল প্রদান করে থাকে।

পদ্মাসন


পদ্মাসন যোগশাস্ত্রে বর্ণিত আসন বিশেষ। এই আসনে পায়ের বিন্যাস পদ্মফুলের পাপড়ির মতো বিকশিত অবস্থায় স্থাপিত হয় বলে এর নামকরণ করা হয়েছে পদ্মাসন (পদ্ম + আসন)। এই আসনের কিছুটা পরিবর্তন করে বা অন্যান্য আসনের সাথে যুক্ত করেএর বিভিন্ন প্রকরণের সৃষ্টি হয়েছে। এই দুইটি শ্রেণী বিবেচনায় যে সকল পদ্মাসন পাওয়া যায়সেগুলো হলো
বর্ধিত পদ্মাসন ও মিশ্র আসন : 
অধমুখ পদ্মাসন, অর্ধবদ্ধ-পদ্মাসন, উত্থিত পদ্মাসনঊর্ধ্বমুখ পদ্মাসন, করণ্ডাসন,
গর্বাসনপদ্ম-ভুজপীড়াসন, তোলাসন, পরিবৃত্ত পদ্মাসন (বদ্ধ-পদ্মাসন), পর্বতাসন স্বস্তিকাসন।অন্য আসনের সাথে যুক্ত পদ্মাসন : অর্ধবদ্ধপদ্ম-পশ্চিমোত্তানাসন, অর্ধবদ্ধপদ্ম-পশ্চিমোত্তানাসন, অর্ধবদ্ধপদ্ম-ময়ূরাসনঊর্ধ্ব-পদ্মশীর্ষাসনপদ্ম-ময়ূরাসনপিণ্ডাসন।
 

পদ্ধতি
১. প্রথমে দুই পা লম্বা করে সামনের দিকে ছড়িয়ে দিয়ে কোন সমতল স্থানে বসুন। 
২. এবার ডান পা টেনে এনে বাম পায়ের উপর এমনভাবে স্থাপন করুনযেনো ডান পায়ের পাতা বাম উরুর কুচকি বরাবর স্থাপিত হয়। এবার বাম পা ভাঁজ করে ডান উরুর উপরে তুলে আনুন।
৩. এবার মেরুদণ্ড সোজা করে দুটো হাত সোজা করে উভয় হাঁটুর পাশে রাখুন। পায়ের পাতা আলগা করে দিন। একই সাথে হাতের আঙুলগুলো আলগা করে দিন। 
৪. শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রেখে এইভাবে ৩০ সেকেণ্ড স্থির থাকুন। তারপর পা বদল করে আসনটি আবার করুন। এরপর আসনটি শেষ করে ১ মিনিট 
শবাসনে বিশ্রাম নিন।
৫. প্রাথমিক পর্যায়ে এই আসনে থাকাটা কষ্টকর মনে হলে সময়সীমা কমিয়ে দিতে পারেন। আবার অভ্যস্থ হয়ে গেলেআসন সময় ৬০ সেকেণ্ড পর্যন্ত বৃদ্ধি করতে পারেন।
  
উপকারিতা
১. হাটুকোমরে বাত থাকলে নিরাময় হয়।
২. পায়ের ও মেরুদণ্ডের আড়ষ্টতা দূর হয়।
৩. স্মৃতি শক্তি ও মনের একাগ্রতা বৃদ্ধি পায়।
৪. অনিদ্রাজনিত অসুবিধা থেকে মুক্তি পাওয়া যায়।


Sunday, December 22, 2013

ইতি মোহ-মুদ্গর


শত্রৌ মিত্রে পুত্রে বন্ধৌ মাকুরু যত্নং বিগ্রহসন্ধৌ।
ভব সমচিত্তঃ সর্ব্বত্র ত্বং বাঞ্ছস্যচিরাদ্‌ যদি বিষ্ণুত্বং।।৯।।
শত্রু-মিত্র পুত্র-বন্ধু বান্ধব আদি যা কিছু সম্পর্ক আছে এদের সাথে এবং ঝগড়া সন্ধি ইত্যাদি বিষয়ে বিশেষ যত্ন করার কোন দরকার নেই। ভগবান চারিপাশে ব্যাপ্ত আছেন এই কথাটি মনে রেখে সকলের প্রতি সমান যত্ন নেওয়ার চেষ্টা সব সময়েই করা উচিত।
অষ্টকুলাচলসপ্তসমুদ্রাঃ ব্রহ্মাপুরন্দরদিনকররুদ্রাঃ।
ন ত্বং নাহং নায়ং লোকঃ তদপি কিমর্থং ক্রিয়তে শোকঃ।।১০।।
এই মহাদেশ সসাগরা জগৎ সংসার ব্রহ্মা (সৃষ্টি কর্তা), ইন্দ্র (ভোগ কর্তা), সূর্য্য (পালন কর্তা), রুদ্র (সংহার কর্তা) কতৃক পরিচালিত হয়। তুমি-আমি এই লোক সমূহে ক্ষণ ভঙ্গুর পদার্থ মাত্র। তাহলে কিসের জন্য তুমি দুখঃ শোকে জর্জরিত হয়ে থাকো!
ত্বয়ি ময়ি চান্যত্রৈকোবিষ্ণুঃ ব্যর্থং কুপ্যসি ময্যসহিষ্ণুঃ।
সর্ব্বং পশ্য আত্মনাত্মানং সর্ব্বতোৎসৃজ ভেদজ্ঞানম্‌।।১১।।
তুমি আমি আর কেউ নই আমরা সেই এক সর্ব্বঘটে পরিব্যাপ্ত ব্যাপ্তময় বিষ্ণু এর জন্য ব্যর্থই আমার প্রতি অসিহষ্ণুতা বশত রাগ করে থাকো। চেয়ে দেখ চারিদিকে যা কিছু দেখতে পাচ্ছ সব তোমারই আত্মারই অংশ, আত্মার আত্মীয়। সুতারং যত্ন সহকারে মন থেকে এই ভেদজ্ঞান দূর করে দাও।
বালস্তাবৎ ক্রীড়াসক্ত-স্তরুণস্তাবৎ তরুনীরক্তঃ।
বৃদ্ধস্তাবচ্চিন্তামগ্নঃ পরমে ব্রহ্মণি কোহপি ন লগ্নঃ।।১২।।
বালকেরা যেরকম খেলার প্রতি আসক্ত, তরুনরা যেরকম তরুনীদের প্রতি আসক্ত, বৃদ্ধেরা যে রকম বিষয় চিন্তার প্রতি আসক্ত থাকে, পরম ব্রহ্মেকে জানার জন্য সেই রকম আকুল করা আসক্তি দেখ কারো মধ্যে দেখা যাচ্ছে না।
অর্থমনর্থং ভাবয় নিত্যং নাস্তি ততঃ সুখলেশঃ সত্যং।
পুত্রাদপি ধনভাজাং ভীতিঃ সর্ব্বত্রৈষা কথিতা নীতিঃ।।১৩।।
অনর্থকারী অর্থ চিন্তায় সব সময়ে ডুবে আছো কিন্তু জেনে রাখো তাতে লেশ মাত্র সত্যিকারের সুখ নেই। হে ধনী, সংসারের লোকেরা এমনকী নিজের সন্তানরাও তোমাকে যে শ্রদ্ধা ভক্তি প্রদর্শন করে তা তোমার ধন প্রাপ্ত করার জন্য। সব সময় এমনি হয়ে থাকে নীতিকথাতে তাই বলা আছে।
যাবদ্বিত্তোপার্জ্জনশক্তঃ তাবন্নিজপরিবারো রক্তঃ।
তদনু চ জরয়া জর্জ্জরদেহে বার্ত্তাং কোহপি ন পৃচ্ছতি গেহে।।১৪।।
যতদিন তুমি অর্থ উপার্জন করতে পারবে ততদিন তোমার পরিবারের সকলে তোমার খুব অনুরক্ত থাকবে। তুমি যা বলবে তাই হবে, তোমার কথায় সবাই ওঠা বসা করবে। তারপরে যখন সময়ের চক্রে জরা ব্যাধি ইত্যাদি এসে তোমার দেহে বাসা বাধবে, নড়বড়ে হয়ে তুমি বিছানায় শুয়ে থাকবে, তোমার বাড়িতেই তোমারই পরিবারের কেউ আর তোমার কথা জিজ্ঞেস করবে না, তোমার সাথে কথা বলবে না, তোমার সঞ্চিত অর্থের দ্বারা কোন সেবাদাসী নিয়োজিত হয়ে তোমার সামনে বসে খবরের কাগজ পড়বে।
কামং ক্রোধং লোভং মোহং ত্যক্ত্বাত্মানং পশ্যতি কোহহং।
আত্মজ্ঞানবিহিনা মূঢ়া স্তে পচ্যন্তে নরকে নিগূঢ়াঃ।।১৫।।
কাম, ক্রোধ, লোভ ও মোহ চেষ্টা করে পরিত্যাগ কর। নিজের আত্মাকে জানার চেষ্টা কর, তুমি কে? এই আত্মজ্ঞান না হলে তুমি মূর্খই রয়ে যাবে। এই জীবন-মৃত্যু ময় সংসারে জন্ম জন্মান্তর ধরে পচতে হবে।
ষোড়শপজ্ঝটিকাভিরশেষঃ শিষ্যানাং কথিতোহভ্যুপদেশঃ।
যেষাং নৈব করোতি বিবেকং তেষাং কঃ কুরুতে মতিরেকং।।১৬।।
এই ঝাড়া ষোলটি পদের দ্বারা শিষ্যদের সবাইকে আমি উপদেশ প্রদান করলাম। কিন্তু এতেও যার বিবেক জাগ্রত হয় না তার সেই এক পরব্রহ্মে মতি কিভাবে হবে?

-ইতি মোহ-মুদ্গর সম্পূর্ণ। 

Saturday, December 21, 2013

মোহ মুদ্গর (ভাগ- প্রথম)


তন্ত্র সাধনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হল জাগতিক বিষয়ে সত্য জ্ঞান। মানব মন স্বভাবত সুখ সন্ধানী। এই সুখের জন্য
মানুষের মন এই জগৎ থেকে যে সমস্ত তথ্যাবলী তার পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে পেয়ে থাকে তার মধ্যে যে গুলি সুখকর সেই গুলি স্মৃতিকোষে সঞ্চিত রাখে। বাকি গুলিকে পরিত্যাগ করে থাকে। মানুষের মনে এই জগত সম্বন্ধে এক ভ্রান্ত ধারনা হয়ে থাকে। এর জন্য দায়ী কেউ নয়, দায়ী একমাত্র তার মন এবং মনের স্বভাব। মনের এই স্বভাব কে আমরা মোহ বলে থাকি। এই মোহের বশে সদ বস্তু অসদ এবং অসদ বস্তু সদ বলে প্রতিভাত হতে থাকে। মনের এই ক্রিয়ার ফলে জগতের কিছু লাভ ক্ষতি হোক বা না হোক মনের হয়ে থাকে। তাই মনকে শিক্ষিত করতে হয়। এর জন্য স্বয়ং শিব স্বরূপ ভগবান শংকরাচার্য্য তার মোহ মুদ্গর নামক গ্রন্থে মনের এই ভ্রান্ত সংবেদন কে নিয়ন্ত্রিত করার কথা বলেছেন।

মুঢ় জহীহি ধনাগমতৃষ্ণাম কুরু তনুবুদ্ধে মনসি বিতৃষ্ণাম্‌।
যল্লভতে নিজকর্ম্মোপাত্তম্‌ বিত্তং তেন বিনোদয় চিত্তম্‌।।১।।
হে মূঢ় জন কেবলমাত্র অর্থ উপার্জনের তৃষ্ণা পরিত্যাগ কর। এই ধরনের চিন্তা তোমার মনকে কেবলমাত্র জাগতিক করে দেবে সুতারং মনে এর জন্য বিতৃষ্ণা সৃষ্টি কর। তোমার উত্তম কর্ম্মের দ্বারা উপার্জিত যে অর্থ তোমাকে স্বচ্ছল রাখে তার দ্বারাই তোমার মনকে খুশী রাখো।
কা তব কান্তা কস্তে পুত্রঃ সংসারোহয়মতীববিচিত্রঃ।
কস্য ত্বং বা কুতঃ আয়াতঃ তত্ত্বং চিন্তয় তদিদং ভাতঃ।।২।।
কে তোমার স্ত্রী? কেই বা তোমার সন্তান? এই সংসার হল অতীব বিচিত্র। তুমি কার? তুমি কোথা থেকে এসেছ? তত্ত্ব সহকারে এই বিষয়ে চিন্তা করে দেখ।
মা কুরু ধনজনযৌবনগর্বম্‌ হরতি নিমেষাৎ কালঃ সর্ব্বম্‌।
মায়াময়মিদমখিলং হিত্বা ব্রহ্মপদং প্রবিশাশু বিদিত্বা।।৩।।
ধন, জন ও যৌবনের গর্ব না করাই ভাল কারন সময় এই সকলকে নিমেষে গ্রাস করে ফেলে। এই অখিল জগতকে মায়াময় জেনে সেই পরম ব্রহ্ম পরমপুরুষের চরণে আশ্রয় গ্রহন করাই তোমার পক্ষে ভালো।
নলিনীদলগতজলমতিতরলং তদ্বজ্জীবনমতিশয়চপলং।
ক্ষণমিহ সজ্জনসঙ্গতিরেকা ভবতি ভবার্ণবতরণে নৌকা।।৪।।
পদ্মপাত্রার উপর জলবিন্দু যে রকম অস্থির প্রানীর মধ্যে প্রাণও সেই রকম অস্থির। তাই এই ক্ষণজীবনে যদি ক্ষণকালের জন্যও সাধুসঙ্গ করে থাকো তাহলে এই ভব সাগরে হতে সেই সাধু সঙ্গ নৌকা হয়ে তোমাকে পার করে দেবে।
যাবজ্জনমং তাবন্মরনণং তাবজ্জননীজঠরে শয়নং।
ইহ সংসারে স্ফূটতরদোষঃ কথমিহ মানব তব সন্তোষঃ।।৫।।
প্রাক প্রসব অবস্থা, জন্ম, মৃত্যু এগুলি ক্রমাগত, এই সংসারের এই ক্ষণ ভঙ্গুর রূপ তুমি স্পষ্ট ভাবে দেখতে পাও। তাহলে হে মানুষ তুমি কিসে সন্তুষ্ট থাকো?
দিনযামিন্যৌ সায়ম্প্রাতঃ শিশিরবসন্তৌ পুনরায়াতঃ।
কালঃ ক্রীড়তি গচ্ছত্যায়ুঃ তদপি ন মুঞ্চত্যাশাবায়ুঃ।।৬।।
দিন-রাত্রি, সন্ধ্যা-সকাল, শীত-বসন্ত কতবার আসে কতবার চলে যায়, সময়ের এই খেলা দেখতে দেখতে আয়ু শেষ হয়ে যায় কিন্তু তবুও এই বায়ুর মত অফুরন্ত আশা মানুষের আর ফুরায় না।
অঙ্গং গলিতং পলিতং মুণ্ডম্‌ দন্ত-বিহীনং জাতং তুণ্ডম্‌।
করধৃতকম্পিতশোভিতদণ্ডম্‌ তদপি ন মুঞ্চত্যাশাভাণ্ডম্‌।।৭।।
অঙ্গ সকল কুঁচকে গিয়ে এমন হয় যেন গলে গলে পড়ছে, মাথা থেকে সব চুল উঠে যায়, দাঁত পড়ে গিয়ে মুখ বিবর চুপসে যায়, ঠুকরে ঠুকরে হাঁটে, হাতে ধরে থাকা লাঠিটাও যখন থর থর করে কাঁপতে থাকে তখনো মানুষ এই আশা নামক ফাঁকা মাটির হাঁড়িটা ছাড়তে চায় না।
সুরবরমন্দিরতরুতলবাসঃ শয্যাভূতলমজিনং বাসঃ।
সর্ব্বপরিগ্রহভোগত্যাগঃ কস্য সুখং ন করোতি বিরাগঃ।।৮।।
সেই দেবতাদের মন্দির স্বরূপ তরুতলে যদি বাস করা হয়, পৃথিবীর ভূপৃষ্ঠ কে শয্যা করা হয় এবং অজিন বসন যদি পরিধান করা হয় এবং সংসারের সকল ভোগে ত্যাগে আগ্রহ না রেখে সব কিছু পরিত্যাগ করে দেওয়ার এই বৈরাগ্যভাব কাকে না খুশি করে।

continue..

Tuesday, December 17, 2013

Shiv Vashikaran Mantra

This is a Attraction Mantra or Vashikaran Mantra from the Rudrayamala tantra [रुद्रयामलतन्त्रम] an ancient and rare Hindu religious text. This text is dedicated to the Rudra Avatar or the fierce manifestation of Shiva.

मंत्र

ॐ वज्रकरण शिवे रुध रुध भवे ममाई अमृत कुरु कुरु स्वाहा ll

Mantra

English Translation

Om vajrakaran shive rudh rudh bhave mamae amrut kuru swaha ll


This Mantra has to be recited 10,000 times to achieve Siddhi[Mastery].There after achieving Siddhi the following Vashikaran experiments can be practices, by the divine vibrations of this Mantra. The articles required for the Vashikaran experiments are easily available in most Ayuurveda shops in India.

1. During the Solar Eclipse the root of the white Sirpunkha [सरपुंखाकी जड़] has to be procured and made into a paste mixed with water. This paste has to be applied in the Eyes as Anjan [Anoint] doing this will bring the King [Ruler] and the public under your spell.

2. Mustaki Jad [मुस्ताकी जड़] is to be kept in the mouth and the name of the person you wish to attract has to be taken, this will bring that person under your spell of attraction.

3. Mustamul [मुस्तामूलं] if Embossed in gold will bring you happiness and lots of wealth will come your way.

4. Mustamul [मुस्तामूलं] if turned into a paste along with Sandalwood and if applied on your forehead as Tilak [Religious Mark applied with thumb] will attract any member of the opposite sex who sees the Tilak.

5.Mansil [मनसिल], Gorochan [गोरोचन] and Mustaki Jad [मुस्ताकी जड़] if mixed into water and turned into a paste, and applied as Tilak [Religious Mark applied with thumb] taking the name of the person you wish to attract, will bring that person under your spell of attraction.

Disclaimer-These Mantras and experiments have been given for information purposes only.

Saturday, December 14, 2013

আত্মজ্ঞান নির্ণয় (ভাগ-শেষ)


বহিরন্ত যর্থাকাশং  সর্ব্বেষামেব বস্তুতঃ।
তথৈব ভাতি সদ্রূপো হ্যত্মা সাক্ষী স্বরূপতঃ।।২১।।
সকল বস্তুর মধ্যে আকাশ যেভাবে ভিতরে ও বাইরে অবস্থিতি করে বস্তু সমূহের আধার স্বরূপ অবস্থান করে, সেই ভাবে আত্মাও সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে ও বাইরে অবস্থিত হয়ে সাক্ষী স্বরূপ বিরাজিত থাকেন।
ন বাল্যং নাপি বৃদ্ধত্বং নাত্মনো যৌবনং জনু।
সদৈকরূপশ্চিন্মাত্রো বিকারপরিবর্জ্জিতঃ।।২২।।
আত্মার শৈশব, যৌবন ও বার্দ্ধক্য কোন কিছুই নাই। সেই আত্মা সব সময় এক এবং চিন্মাত্র। আত্মার কোন বিকারও নেই। বাল্য-যৌবন-বার্দ্ধক্য শরীরের অবস্থা কিন্তু আত্মা এই শরীরের মধ্যে অবস্থিত হয়েও শরীরের এই বিকার থেকে সর্বদাই মুক্ত থাকে।
জন্মযৌবনবার্দ্ধক্যং দেহেস্যৈব নচাত্মনঃ।
পশ্যন্তহোপি ন পশ্যন্তি মায়াপ্রাবৃতবুদ্ধয়ঃ।।২৩।।
জন্ম, যৌবন ও বার্দ্ধক্য দেহেরই এক একটি অবস্থামাত্র আত্মার নয়। যাদের বুদ্ধি মায়ার আবরণে মোড়া তারা এটা দেখেও দেখতে পান না বা বুঝতে পারেন না।
যথা শরাবতোয়স্থং রবিং পশ্যন্ত্যনেকধা।
তথৈব মায়য়া দেহে বহুধাত্মানমীক্ষতে।।২৪।।
যেভাবে অনেক গুলি জল পূর্ন পাত্রের মধ্যে সূর্য কে প্রতিফলিত দেখে আমরা ভাবি প্রত্যেক পাত্রের মধ্যেই বুঝি এক এক সূর্য্য আছে, সেই রকম বিভিন্ন দেহে সেই আত্মার প্রকাশ কে দেখে আমরা মায়ায় আচ্ছন্ন হয়ে ভাবি সেই এক আত্মা বুঝি অনেক।
যথা সলিলচাঞ্চল্যং মন্যতে তদগতে বিধৌ।
তথৈব বুদ্ধেশ্চাঞ্চল্যং পশ্যন্ত্যাত্মন্যকোবিদা।।২৫।।
জলরাশি আন্দোলিত হলে তার উপর প্রতিফলিত হওয়া চাঁদের ছায়া যে রকম আন্দোলিত হয় সেই রকম অজ্ঞব্যক্তি বুদ্ধির চাঞ্চল্য হলে আত্মাকেও সেই রকম চাঞ্চল্যপূর্ণ ভেবে থাকে।
ঘটস্থং যাদৃশং ব্যোম ঘটে ভগ্নেহপি তাদৃশং।
নষ্টে দেহে তথৈবাত্মা সমরূপো বিরাজতে।।২৬।।
একটা মাটির হাঁড়ির মধ্যে যে শুন্যস্থান থাকে তা ওই ঘট ভেঙে দিলে যে রকম শুন্য হয়েই অবিচল থাকে সেই রকম দেহের মধ্যেকার আত্মা দেহের বিনাশের পর সেই একই রকম থাকে তার কোন রকম ধ্বংস হয় না।
আত্মজ্ঞানমিদং দেবি পরং মৌক্ষৈকসাধনং।
জানন্নিহৈব মুক্তঃ স্যাৎ সত্যং সত্যং ন সংশয়ঃ।।২৭।।
হে দেবী আমি তোমাকে তিন সত্যি করে বলছি, আত্মজ্ঞানই একমাত্র পরম মোক্ষসাধন। যিনি এই আত্মাকে জানতে পারেন তিনি সাথে সাথেই মুক্তি লাভ করবেন এতে কোন সংশয় নেই।
ন কর্ম্মণা বিমুক্তোঃস্যান্ন মন্ত্রারাধনেন বা।
আত্মনাত্মানং বিজ্ঞায় মুক্তো ভবতি মানবঃ।।২৮।।
মানব তার কর্ম্মের দ্বারা বা মন্ত্র আরাধনার দ্বারা মুক্তি লাভ করতে পারে না। স্বীয় আত্ম র মধ্যে অবস্থিত আত্মা কে বিশেষ ভাবে জানলেই মানবের মুক্তি ঘটে থাকে।
প্রিয়োহ্যাত্বৈব সর্ব্বেষাং নাত্মনোহস্ত্যপরং প্রিয়ং।
লোকেহস্মিন্নাত্মসম্বন্ধাদ্ভবন্ত্যন্যে প্রিয়াঃ শিবে।।২৯।।
হে শিব প্রিয়ে, আত্মাই জীবসকলের পরম প্রিয়, আত্মা ছাড়া আর কিছুই প্রিয়বস্তু নেই। কিন্তু সময়ে সময়ে লোকেরা যে বিভিন্ন বস্তুকে প্রিয় বলে মনে করে থাকে তার কারন, সেই সেই বস্তু গুলির সাথে আত্মার কিছু না কিছু বিশেষ সম্বন্ধ যোগ থাকে।
জ্ঞানং জ্ঞেয়ং তথা জ্ঞাতা ত্রিতয়ং ভাতি মায়য়া।
বিচার্য্য আত্মত্রিতয়ে আত্মৈবৈকোহবশিষ্যতে।।৩০।।
এই ব্রহ্মাণ্ড মায়ার প্রভাবে জ্ঞান(যা জানা হয়), জ্ঞেয় (যাকে জানা হয়)ও জ্ঞাতা (যিনি জেনেছেন)এই তিন প্রকারে প্রকাশিত। জ্ঞান-জ্ঞেয়-জ্ঞাতা এই তিন প্রকাশিত ব্রহ্মাণ্ডদ্বারা আত্মবিচার করলে সেই অদ্বিতীয় পরমাত্মাকে অবশেষে জানা যায়, অবশেষ রূপে জানা যায়। যতক্ষন পর্যন্ত না মানুষের তত্ত্বজ্ঞান না হয় ততক্ষন চোখ,কান, নাক, জিভ, ত্বক ও মনকে, জ্ঞান, শব্দ, রূপ ও রসাদি সমুদয়কে জ্ঞেয় এবং নিজেকে জ্ঞাতা বলে তারা মনে করেন। কিন্তু যখন তার তত্বজ্ঞান হয়ে যায় তখন সে এই ব্রহ্মাণ্ডের সকল বস্তুর রূপ-নাম ইত্যাদি পরিত্যাগ করে ঐ জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা এই তিন ভিন্ন পদার্থকে সেই এক ও অখণ্ড পরমাত্মা বলে বিশেষ ভাবে অবগত হতে পারে।
জ্ঞানমাত্মৈব চিদ্রূপো জ্ঞেয় স্তাত্মৈব চিন্ময়ং।
বিজ্ঞাতা স্বয়মেবাত্মা যো জানাতি স আত্মবিৎ।।৩১।।
আত্মজ্ঞানের দ্বারা সেই চিদরূপী আত্মাকে জ্ঞানরূপে, সেই চিন্ময় আত্মাকে জ্ঞেয় রূপে, এবং আপন অন্তর স্থিত আত্মাকে জ্ঞানীরূপে যিনি জানতে পারেন তিনিই আত্মদর্শী। জ্ঞান-জ্ঞেয়-জ্ঞাতা এই তিনি পদার্থকেই যিনি আপন চিদাত্মারূপে জানেন তিনিই আত্মজ্ঞানী।
এতত্তে কথিতং জ্ঞানং সাক্ষান্নির্ব্বাণকারণং।
চতুর্ব্বিধাবধুতানামেতদেব পরমং ধনম্‌।।৩২।।
হে দেবী, সাক্ষাৎ নির্ব্বাণ(মুক্তির) কারণ স্বরূপ যে আত্মজ্ঞান এতক্ষন আমি তোমাকে বললাম, তা চার প্রকার অবধূতদের মহাধন বলে জানবে।

-ইতি আত্মজ্ঞান নির্ণয়।

Friday, December 13, 2013

রসুন (Allium sativum)



রসুন হল পিঁয়াজ জাতীয় একটি ঝাঁঝালো সবজি যা রান্নার মশলা ও ভেষজ ওষুধ হিসাবে ব্যাবহৃত হয়।
রসুন গাছ একটি সপুষ্পক একবীজপত্রী লিলি শ্রেণীর বহুবর্ষজীবী গুল্ম।
বৈজ্ঞানিক নাম অ্যালিয়াম স্যাটিভাম (Allium sativum)।
রসুন গাছের বিটপের নিম্নাংশ পরিবর্তিত হয়ে বাল্ব জাতীয় সঞ্চয়ী অঙ্গ তৈরি করে যা মশলা হিসাবে রান্নায় ব্যাবহৃত হয়। পিয়াঁজের সঙ্গে প্রধান পার্থক্য হল সাদা রঙ এবং অনেক কোয়ার গুচ্ছ।

আত্মজ্ঞান নির্ণয় (ভাগ-২)


মৃৎশিলাধাতুদর্ব্বাদিমূর্ত্তাবীশ্বরবুদ্ধয়ঃ।
ক্লিশ্যন্ত স্তপসা জ্ঞানং বিনা মোক্ষং ন যান্তি তে।।১১।
মাটি, পাথর, ধাতু ও কাঠ ইত্যাদি দ্বারা নির্মিত ঈশ্বরের মূর্ত্তিকে ভগবান জ্ঞানে তপস্যা করে করে হাজার ক্লেশ সহ্য করলেও যদি ব্যাক্তির তত্ত্বজ্ঞান না জন্মায় তাহলে তার মুক্তি সম্ভব হয় না।
অহো রসসমাহৃষ্টা যথেষ্টাহার-তণ্ডুলাঃ।
ব্রহ্মজ্ঞানবিহীনাশ্চেৎ নিষ্কৃতিস্তে ব্রজন্তি কিম্‌।।১২।।
নানা ধরনের রস ভোগ করে হৃষ্ট, নানা ধরনের শস্যকে আহার করে পুষ্ট দেহ লাভ করা যায় কিন্তু যারা ব্রহ্মজ্ঞান বিহীন তারা কি করে নিষ্কৃতি লাভ করতে পারে!
বায়ুপর্ণকণাতোয়প্রাশিনো মোক্ষভাগিনঃ।
সন্তি চেৎ পন্নগা মুক্তাঃ পশুপক্ষি-জলচরাঃ।।১৩।।
বাতাস, গাছের পাতা, শস্যকণা ও জল ইত্যাদি দ্রব্য গ্রহণ করলেই যদি মোক্ষপ্রাপ্তির যোগ্য হওয়া যেত তাহলে পশু,পক্ষী, জলচরজীব ইত্যাদি প্রানীগণও নিশ্চয় মুক্ত হয়ে যেত যেহেতু তারাও ওই সব জিনিস আহার হিসাবে গ্রহণ করে থাকে।
উত্তমো ব্রহ্মসদ্ভাবো ধ্যানভাবস্তু মধ্যমঃ।
স্তুতির্জপোহধমো ভাবো বাহ্যপূজাধমাধমা।।১৪।।
জীবগণের পক্ষে একমাত্র ব্রহ্ম সদ্ভাব উত্তম। ধ্যানভাব মধ্যম, স্তুতি-জপ ভাব ইত্যাদি অধম এবং বাহ্যপূজাভাব একেবারেই অধমের থেকেও অধম।
যোগো জীবাত্মনোরৈকং পূজনং শিবকেশবে।
সর্ব্বং ব্রহ্মেতি বিদুষো ন যোগো ন চ পূজনম্‌।।১৫।।
জীবাত্মার সাথে পরমাত্মার যে একতা তার উপলব্ধিই যোগ। শিব এবং বিষ্ণুর যে উপাসনা মনে মনে অহরহ করা যায় তাইই একমাত্র পূজা। বিশ্ব ব্রহ্মাণ্ডের দৃশ্যমান-অদৃশ্যমান, আবিষ্কৃত-অনাবিষ্কৃত সকল পদার্থের মধ্যে সেই এক ও অভিন্ন পরমব্রহ্মকে যিনি উপলব্ধি করতে পারেন তার আর যোগেরও দরকার থাকে না, পূজারও দরকার থাকে না।
ব্রহ্মজ্ঞানং পরং জ্ঞানং যস্য চিত্তে বিরাজতে।
কিন্তস্য জপযজ্ঞাদ্যৈস্তপোভির্নিয়মব্রতৈঃ।।১৬।।
ব্রহ্মজ্ঞানই পরম জ্ঞান – যার চিত্তের মধ্যে সর্বদাই ব্রহ্মজ্ঞান বিরাজ করে তার জপ, যজ্ঞ, তপ, ব্রতপালন ইত্যাদি নিয়মের কি প্রয়োজন !
সত্যং বিজ্ঞানমানন্দমেকং ব্রহ্মেতি পশ্যতঃ।
স্বভাবাদ্ব্রহ্মভূতস্য কিং পূজাধ্যনধারণাঃ।।১৭।।
সত্য, বিজ্ঞান ও আনন্দময় দৃষ্টি সহকারে যিনি সর্বদা সর্বভূতে সেই পরমব্রহ্মকে দেখতে পান, সেই স্বভাবতঃ ব্রহ্মভাবময় ব্যাক্তির পূজা, ধ্যান, ধরনা আর কি হতে পারে!
ন পাপং নৈব সুকৃতং ন স্বর্গো ন পুনর্ভবঃ।
নাপি ধ্যেয়ো ন বা ধ্যাতা সর্ব্বং ব্রহ্মেতি জ্ঞানতঃ।।১৮।।
ব্রহ্ম সর্ব্বময় এই জ্ঞান যার হয়েছে তার আর পাপ-পুন্য, স্বর্গ-নরক, ধ্যাতা-ধ্যেয় এসব কিছুই থাকে না।
অয়মাত্মা সদা মুক্তো নির্লিপ্তঃ সর্ব্ববস্তুষু।
কিন্তস্য বন্ধনং কর্ম্মান্মুক্তিমিচ্ছন্তি দুর্ধিয়ঃ।।১৯।।
আত্মাকে ভগবান ব্যাখা করেছেন সদা মুক্ত বলে। পদ্মপাতার উপর জল যেমন সেই পাতার উপর থেকেও তাতে লিপ্ত হয় না তেমনই আত্মা এই দেহের মধ্যে থেকেও সংসারের কোন বস্তুতেই লিপ্ত হয় না। তাহলে কেন মূর্খের মত এই আত্মার মুক্তি লাভের জন্য কোন বন্ধন থেকে তাকে মুক্ত করার চেষ্টা করা হয়, সে তো সদামুক্ত তার আবার বন্ধন কি!
স্বমায়ারচিতং বিশ্বমবিতর্কং সুরৈরপি।
স্বয়ং বিরাজতে তত্র পরমাত্মাহ্যপ্রবিষ্টবৎ।।২০।।
পরমাত্মা নিজের মায়া দ্বারা সৃষ্ট এই বিশ্বসংসারে নিজে প্রবেশ না করেই প্রবেশিত ভাবে বিরাজ করছেন –দেবতারাও এই বিষয়ে কোন বিতর্কের অবকাশ রাখেন না।(continue..)

Tuesday, December 10, 2013

আত্মজ্ঞান নির্ণয় (ভাগ-১)


যাবন্ন ক্ষীয়তে কর্ম্ম শুভঞ্চাশুভজেন বা।
তাবন্নাজায়তে মোক্ষো নৃণাং কল্পশতৈরপি।।১।।
মানুষের যতক্ষণ পর্যন্ত শুভাশুভ ফল ভোগী কর্ম লয় প্রাপ্ত না হয় ততদিন শত কল্প বিগত হলেও মানুষের মোক্ষ লাভ হয় না। কারণ মানুষ যতক্ষণ না তার সমস্ত কর্ম পরিত্যাগ করে বা কর্মের কর্তা হিসাবে নিজেকে ফলাফল ভোগী মনে করবে সেই কর্ম ফল মানুষকে মুক্ত হতে দেয় না এবং বারে বারে তাকে এই জীবন চক্রের পীড়া সহ্য করতে হবে। তাই নানা জায়গায় ভগবান বারে বারে বলেছেন কর্ম করে যাও এবং কর্মের কর্তা হিসাবে ভগবান কে মনে কর। তাহলে কর্ম ফল সেই মহান কর্তার উপরে বর্তাবে এবং জীব পাপ পুণ্য বিরহিত হয়ে সেই অমৃত লোকের সন্ধান পাবে।
যথা লৌহময়ৈঃ পাশৈঃ পাশৈঃ স্বর্ণময়ৈরপি।
তাবদ্বদ্ধো ভবেজ্জীবঃ কর্ম্মভিশ্চ শুভাশুভৈঃ।।২।।
শৃঙ্খল সে লোহার হোক বা সোনার হোক তা কেবল বেঁধে রাখতেই কাজে লাগে সেই রকম কর্মফল শুভ হোক বা অশুভ তা জীবকে বন্ধনে আবদ্ধ করে রাখে। তাই জীব যতক্ষণ না তার সমস্ত কর্ম সেই মহান শিব চরণে অর্পিত করে ততক্ষণ তার কর্ম বন্ধন হতে মুক্তি লাভ হয় না।
কুর্ব্বাণঃ সততং কর্ম্ম কৃত্বা কষ্টশতান্যপি।
তাবন্ন লভতে মোক্ষং যাবৎ জ্ঞানং ন জায়তে।।৩।।
শত কষ্ট সহ্য করেও যদি সর্বদা কর্মে রত থাকা যায় তবুও মোক্ষ লাভ হয় না যতক্ষণ না জীবের আত্ম জ্ঞান হয়। যাগ-যজ্ঞ, জপ-তপ, ব্রত-উপবাস ইত্যাদি কর্ম মানুষ অনেক কষ্ট সহ্য করে করে থাকে। কিন্তু মানুষের মধ্যে যতক্ষণ না পূর্ণ জ্ঞানের প্রকাশ হয় ততক্ষণ এই সমস্ত কর্মের দ্বারা সে মোক্ষ লাভ করাতে পারে না। তাই মানুষের উচিত সর্ব প্রকারে সেই চেষ্টা করা যাতে মানুষের আত্ম জ্ঞান লাভ হয়ে থাকে।
জ্ঞানং তত্ত্ববিচারেণ নিষ্কামেনাপি কর্ম্মণা।
জায়তে ক্ষীনতমসাং বিদুষাং নির্ম্মলাত্মনাম্‌।।৪।।
জ্ঞানের দ্বারা তত্ত্ব সমূহকে বিচার করে ও নিষ্কাম ভাবে সকল কর্ম সম্পাদন করলে মনের অন্ধকার নাশ হতে থাকে এবং জীব বিদ্বান ও নির্ম্মলাত্মা হয়ে ওঠে। মানুষ জ্ঞানের আলোকে আলোকিত হতে থাকে।
ব্রহ্মাদিতৃণপর্য্যন্তং মায়য়া কল্পিতং জগৎ।
সত্যমেকং পরং ব্রহ্ম বিদিত্বৈবং সুখী ভবেৎ।।৫।।
ব্রহ্মাদি দেবতা থেকে সামান্য ঘাস অবধি সকল পদার্থে পূর্ণ এই জগত হল মায়া দ্বারা কল্পিত। তাই যিনি সেই একমাত্র সত্য পরম পুরুষ কে জানতে পারেন তিনিই প্রকৃত সুখী হতে পারেন।
বিহায় নামরূপাণি নিত্যে ব্রহ্মণি নিশ্চলে।
পরিনিশ্চিততত্ত্বো যঃ স মুক্তঃ কর্ম্মবন্ধনাৎ।।৬।।
নাম এবং রূপ পরিত্যাগ করে যিনি সেই নিত্য নিশ্চল ব্রহ্মকে তত্ব সহকারে জেনেছেন তিনি নিশ্চয় এই শুভাশুভ কর্ম বন্ধন থেকে মুক্ত হয়েছেন। এই দৃশ্যমান ও অদৃশ্যমান জগত কে আমরা নির্দিষ্ট নাম এবং আকার অনুযায়ী জেনে থাকি, কিন্তু যিনি এই সমস্ত জগতে একমাত্র সেই পরম পুরুষ কে দেখতে পান তিনি যথার্থ জ্ঞানী হওয়ার জন্য তিনি মুক্ত।
ন মুক্তির্জপনাদ্ধোমাদুপবাসশতৈরপি।
ব্রহ্মৈবাহমিতি জ্ঞাত্বা মুক্তো ভবতি দেহভৃৎ।।৭।।
জপ, হোম ও শত শত উপবাস করলেও জীব মুক্তি লাভ করে না। কিন্তু সেই ব্রহ্মকে নিজের স্বরূপ হিসাবে দেখতে পেলেই এই দেহ ধারণ করেই মোক্ষ লাভ হয়ে থাকে। সেই পরম পুরুষ যদি সর্ব ব্যাপক হয়ে থাকেন তাহলে আমার মধ্যেও নিশ্চয় তিনি আছেন, তাই আমার মধ্যে তাকে যখন আমি আবিষ্কার করে থাকি তখন আমার স্বরূপ উপলব্ধি হয়ে থাকে। আর এই উপলব্ধি বিশেষ জ্ঞানের উৎপত্তিস্থল এবং এই বিশেষ জ্ঞান হয়ে থাকলেই জীব সমদর্শী হয়ে মুক্তি লাভ করে থাকে।
আত্মা সাক্ষী বিভু: পূর্ণ: সত্যেহদ্বৈতঃ পরাৎপরঃ।
দেহস্থোহপি ন দেহস্থো জ্ঞাত্বৈবং মুক্তিভাগ্‌ভবেৎ।।৮।।
আত্মা কে জাগ্রত, নিদ্রিত ও সুষুপ্ত এই তিন অবস্থার সাক্ষীস্বরূপ, সর্বব্যাপী ষড়ৈশ্বর্য্যপূর্ণ, সত্য, অদ্বৈত, পরাৎপর অথচ এই দেহস্থ হয়েও দেহস্থ নয় এইভাবে যিনি জেনেছেন তিনি মোক্ষলাভ করে থাকেন।
বালক্রীড়ানকং সর্ব্বং রূপনামাদিকল্পনাম্‌।
বিহায় ব্রহ্মনিষ্ঠো যঃ স মুক্তো নাত্র সংশয়ঃ।।৯।।
বাচ্চাদের খেলনার মত যিনি এই মায়াকল্পিত নাম রূপ ইত্যাদি পার্থিব সামগ্রিকে পরিত্যাগ করে কেবল মাত্র ব্রহ্মনিষ্ঠ হয়ে থাকেন তিনি যে সদা মুক্ত তাতে কোণ সন্দেহ নেই। বাচ্চারা যেমন খেলনা নিয়ে খেলার সময় এই পুতুল কে বাবা, ওই পুতুল কে কাকা, মাসী পিসি ইত্যাদি মনে করে খেলে এবং খেলা শেষ হলে সেই পুতুল গুলিকে মাটিতে ফেলে দিয়ে চলে যায় এবং সেই পুতুলগুলির কথা তার মনেই আসে না তেমনি যে জ্ঞানী ব্যাক্তি নাম এবং রূপ সর্বস্ব এই সংসারের মায়া কাটিয়ে সেই পরম পুরুষ শিবের ধ্যানে নিমগ্ন থাকতে পারেন তিনিই মুক্ত।
মনসা কল্পিতা মূর্ত্তি নৃণাঞ্চেন্মোক্ষসাধনী।
স্বপ্নলব্ধেন রাজ্যেন রাজানো মানবো স্তদা।।১০।।

মনের দ্বারা কল্পিত দেব-দেবীর প্রতিমূর্তি যদি জীবকে মোক্ষদান করতে পারতো তাহলে স্বপ্নে মানুষ যে নিজেকে রাজা উজির হতে দেখে তার ফলে সে রাজা হতে পারে না কেন?  মানুষ কল্পিত আকার বিশিষ্ট দেব-দেবীর উপাসনাতে মানুষের চিত্তশুদ্ধি হতে পারে সত্য কিন্তু তার দ্বারা মুক্তিলাভের আশা করা যায় না। (continue...)
 

Nataraja


Nataraj
Nataraja

Tantrik

Tantrik
Tantrik

Yabyum

Yabyum
Yabyum